নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ১৫:৩৫, ২২ মার্চ ২০২১
সিলেটের গোয়াইনঘাটে মিলল পরিত্যক্ত মর্টার শেল
জাফলংয়ে পাওয়া মর্টার শেল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাঙালি। এ উপলক্ষে দেশ্যব্যাপী চলছে উৎসবের আমেজ। কিন্তু স্বাধীনতার এতো বছর পরও মিলছে সে সময়কার ধ্বংসাবশেষ চিহ্ন। যা জানান দিচ্ছে যুদ্ধের সময়কার পাকবাহিনীর নারকীয়তার কথা। তার প্রমাণ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওয়া একটি মর্টার শেল। যা সোমবার (২২ মার্চ) সকাল ৯ টার দিকে পাওয়া গেছে।
গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন এর বাউরভাগ গ্রামের নদির মধ্যখান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে স্থানীয় শ্রমিকরা বালু কাটার সময় নদির মাঝখানে মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) দিলিপ কান্তি নাথসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জাফলং থেকে মর্টার শেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। বর্তমানে মর্টার শেলটি থানা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে এবং উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























