নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
সিলেটের বিশ্বনাথে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ জনকে সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২২ মার্চ) উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলীর বাড়িতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের ৩ জনের শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
বিস্ফোরণে আহতরা হলেন- শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলী (৭০), তার স্ত্রী দিলারা বেগম (৬০), পুত্র মঈনুল ইসলাম (২৬), ফয়সল আহমদ (২৩), মৃত সিতাব আলীর পুত্র নাঈম আহমদ (১৭) ও আনছার আলীর পুত্র কামরান মিয়া (২২)।
স্থানীয়রা জানান, সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ওয়ারিছ আলীর বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাশেই লাকড়ির চুলায় ঘরের মহিলারা রান্না শুরু করেন, তখন তারা বুঝতে পারেন গ্যাসের সিলিন্ডার হতে গ্যাস বের হচ্ছে। এসময় তারা পানি দিয়ে লাকড়ির চুলার আগুন নেবানোর চেষ্টা করলে ওই চুলা থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে পাশে রাখা গ্যাস সিলিন্ডারের উপর। তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন মঈনুল, ফয়সল ও তাদের মা দিলারা বেগম।
এসময় বিস্ফোরণের আগুনে পুড়ে যায় ফ্রিজসহ রান্নাঘরে থাকা আসবাবপত্র। দগ্ধ তিনজনকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন মঈনুলের পিতা ওয়ারিছ আলী, চাচাতো ভাই নাঈম আহমদ ও ভাতিজা কামরান মিয়া।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত মঈনুল ইসলাম, ফয়সল আহমদ ও তাদের মা দিলারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























