নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ২১:১২, ২৩ মার্চ ২০২১
লাল বাজারে সাড়ে তিনশ কেজি ওজনের বাঘাইড় মাছ
কুশিয়ারা নদী থেকে ধরা বাঘাইড় মাছ
‘বড় মাছ, বাঘাইড় মাছ। সকলে আসুন, সাড়ে তিনশ কেজি ওজনের বাঘাইড়। চাইলে কেজির হিসেবে মাছ কিনে নিয়ে যান। হ্যাঁ ভাই, আপনাদের সকলের পরিচিত লাল বাজারেই আছে মাছটি।’
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর থেকেই নগরজুড়ে চলছিল এমন প্রচারণা। অটোরিকশা দিয়ে সিলেটে এমন প্রচারণা হলেও বিকালে লাল বাজারে গেলে দেখা মিলে বিশালাকার বাঘাইড় মাছের। প্রায় সাড়ে তিনশ কেজি ওজনের এ মাছটি ধরা পড়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মাছটি ধরা পড়ার পর নিয়ে আসা হয়ে বন্দরস্ত লাল বাজারে। এখানে এনে নগরজুড়ে মাইকিং করে বিক্রেতা দাম হাঁকাচ্ছেন সাড়ে ৩ লাখ টাকা।
লাল বাজারের মাছ বিক্রেতা বেলাল বিল্লাল মিয়া বলেন, ১১টার দিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরে বিশালাকৃতির মাছটি বিক্রির জন্য জেলেরা নিয়ে আসেন কাজির বাজার মাছের আড়তে। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আমি লাল বাজারে নিয়ে এসেছি। এরপর পুরো শহরে মাইকিং করিয়েছি।
মাছ দেখতে উৎসুক জনতা
এদিকে মাছটি দেখতে নগরের লাল বাজারে ভিড় জমান উৎসুক জনতা। খবর পেয়ে বিকেল থেকে অনেকে দেখতে আসছেন। কেউ আবার কেজি ধরে কেনার আগ্রহ প্রকাশ করছেন।
মাছটির বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির উপর তিনি কমিশন পাবেন। সে অনুপাতে বিক্রির জন্য সাড়ে ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি।
তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া না গেলে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। কেজির দাম পড়বে ৩ হাজার টাকার মতো। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন। এছাড়া আগামীকালও মাইকিং করা হবে বলে জানান।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























