নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ২২:৪৩, ২৪ মার্চ ২০২১
সিলেটে ‘মোদিবিরোধী’ বিক্ষোভে পুলিশের হামলা, আটক ৭
সিলেটে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ পরবর্তী বিক্ষোভে পুলিশের হামলা ও ৭ নেতাকর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টার দিকে সিলেট সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যানার ছিঁড়ে ফেলে বলেও জানা যায়। বিষয়টি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের সদস্য প্রণব জ্যোতি পাল।
মোদির আগমন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চলছে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের পক্ষ থেকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান প্রনবজ্যোতি পাল।
এ সময় উজ্জল রায়, সঞ্জয় কান্তি দাস, মনীষা ওয়াহিদ, ফাহিম, নওশিন নামের ৭ নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় বলেও জানান তিনি।
প্রনবজ্যোতি পাল বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ ভাবেই সমাবেশ করছিলাম। প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমরা দ্রুত সমাবেশ শেষ করে কেবল বিক্ষোভ নিয়ে জিন্দাবাজারের দিকে রোয়ানা হবো এমন সময় পুলিশ হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে মোদির আগমন উপলক্ষে বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা বিকাল সোয়া ৪ টার দিকে শহিদ মিনারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে অবরোধ সরাতে চাইলে বাম জোটের কর্মীরা পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু করেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
তিনি বলেন, এসময় বাম জোটের কর্মীরা সড়ক অবরোধ করে মোদীবিরোধী ও সরকার বিরোধী শ্লোগান দিচ্ছিলো। তখন আমাদের পুলিশ সদস্যরা অবরোধ সরানোর চেষ্টা করে। কিন্তু তারা পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
আইনিউজ/শাহ শরীফ উদ্দিন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























