ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৬:১৫, ২৮ মার্চ ২০২১

বিডি ফিজিশিয়ান এর উদ্যোগে

বৈজ্ঞানিক সেমিনার এবং চিকিৎসা গ্রন্থের মোড়ক উন্মোচন

চিকিৎসাশাস্ত্রের গবেষণার অগ্রগতিতে এবং চিকিৎসকদের মাঝে জ্ঞানচর্চার উৎসাহ বাড়ানোর জন্য কাজ করে যাওয়া অনলাইন একাডেমিক প্লাটফর্ম বিডি ফিজিশিয়ান এর উদ্যোগে বরেণ্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান কর্তৃক স্ট্রোক রোগের উপর প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) রাত ৮ টায় সিলেট নগরীর মাঊন্ট এডোরা হসপিটাল আখালিয়া শাখার হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

মোড়ক উন্মোচনের পূর্বে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ আহবাব এর সভাপতিত্বে এক লাইভ বৈজ্ঞানিক সেমিনারে স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান রোগের উপর একাডেমিক প্রবন্ধ উপস্থাপন করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়