মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২০, ২৮ মার্চ ২০২১
‘মসজিদে ইট-পাথর নিয়ে প্রবেশ করে ইসলামের হেফাজতকারী হতে পারেনা’
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন- 'যারা জাতীয় মসজিদে ইট-পাথর নিয়ে প্রবেশ করে তারা ইসলামের হেফাজতকারী হতে পারেনা।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে হেফাজতে ইসলামের সহিংস তাণ্ডবের কথা উল্লেখ করে নানক বলেন– ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে টুপি-তসবিহ না নিয়ে যারা ইট-পাথর, হাতুড়ি নিয়ে প্রবেশ করে তাদের দিয়ে ইসলামের হেফাজত হতে পারেনা, আর বায়তুল মোকাররম অপবিত্র করতে দেয়া হবেনা৷'
রোববার (২৮ মার্চ) স্থানীয় কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নানক।
এসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- 'মাদ্রাসাকে হাতের নাগালের বাইরে যেতে দেয়া যাবে না৷ মাদ্রাসায় যেতে হবে, ছাত্রদের বুঝাতে হবে। মাদ্রাসা কেন্দ্রিক অনৈসলামী কাজ বন্ধ করতে হবে।'
সকল সহিংসতা মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে হুশিয়ারি করে তিনি বলেন- 'আওয়ামী লীগ সরকার গঠনের চার মাসের মাথায় বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে সহিংসতা সব কঠোরভাবে মোকাবিলা করা হয়েছে৷’
তিনি হেফাজতের সাম্প্রতিক কর্মকান্ডের বিষয়ে বলেন- ‘যারা হাটহাজারিতে থানা লুট করতে গেছে ব্রাম্মণবাড়িয়ায় আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে কাউকে ছাড় দেয়া হবেনা, সাবাইকে আইনের আওতায় আনা হবে।’
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে আলেচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা খোদেজা খাতুন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের প্রেসিডিয়িাম সদস্য সুব্রত পুরকায়স্থ প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রেরা উপস্থিত ছিলেন।

পরে জেলার ৩শ বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান , ৩০৬ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান, ৭জন গৃহহীন মুক্তিযোদ্ধাদের গৃহের মালিকানা হস্তান্তর, ১শ জনকে সেলাই মেশিন ও ২৬০জন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সদনপত্র তুলে দেন অতিথিরা।
শেষে সাংস্কৃতিক আনুষ্ঠানে মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























