সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:২৫, ২৯ মার্চ ২০২১
রায়হান হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত
নিহত রায়হান আহমদ
সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার (৩১ মার্চ) এর মধ্যে যেকোনো দিন আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
তিনি আরও জানান, অভিযোগপত্র দাখিলের আগে সংবাদ সম্মেলন করে পুরো তদন্ত কার্যক্রম ও আসামিদের ব্যাপারে অবগত করা হবে।
অভিযোগপত্রে আসামি কতজন বা কারা এ বিষয়ে কোনো তথ্য জানান নি মুহাম্মদ খালেদ-উজ-জামান।
পিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গেছে, রায়হান আহমদ হত্যা মামলার তদন্তের সময় বর্ধিত করার জন্য গত ১০ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আব্দুল মুমিনের আদালতে আবেদন করে পিবিআই। ১৪ ফেব্রুয়ারি আবেদনের শুনানির পর আদালত ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করেন। এরপর তদন্তকারী কর্তৃপক্ষ পিবিআই কর্মকর্তারা রায়হান হত্যা মামলার সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগপত্র চূড়ান্ত করার কাজ শুরু করেন।
উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে পুলিশের কয়েকজন সদস্য। ফোনে পরিবারের সদস্যদের টাকা নিয়ে আসতে বলেন রায়হান। রোববার সকালে ৫ হাজার টাকা নিয়ে তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে জানতে পারেন, অসুস্থ হয়ে পড়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে শোনেন রায়হান মারা গেছেন।
পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরের দিন কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
রায়হান হত্যাকাণ্ডের পর বন্দরবাজার ফাঁড়ির ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত ছয়জন এখন কারাগারে রয়েছেন। তারা হলেন- বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, টুআইসি এসআই হাসান আলী, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল তৌহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাস।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























