মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:২৯, ৩০ মার্চ ২০২১
মৌলভীবাজার সদর হাসপাতালে করোনায় একজনের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত মাইন উদ্দিন (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে ২৮ তারিখ ভর্তি হন এবং ৩০ তারিখ ভোরে মারা যান।
এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আহমেদ ফয়সল জামান।
মাইন উদ্দিনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার মাকরিছড়ায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইল মিয়া জানান, মাইন উদ্দিন সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে মারা গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে করোনা পজেটিভ থেকেও এলাকায় ঘুরেছিলেন এমন খবর পেয়ে আমি নিজ উদ্যোগে তার বাড়ি লকডাউন করি। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন এবং মারা যান।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।
এর ফলে মৌলভীবাজারে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























