আপডেট: ১৩:৩২, ৩১ মার্চ ২০২১
সিলেটে কোয়ারেন্টাইন থেকে পালানো দুই প্রবাসী কারাগারে
সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ার আগেই হোটেল থেকে পালিয়ে যাওয়া যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে তাদের।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাদের দু’জনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের আবদুল নূও (৪২)। তারা দু’জনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।
এসএমপি’র মিডিয়া বিভাগ জানায়, ‘গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে আসা ১৪০ যাত্রীর মধ্যে এ দু’জনও ছিলেন। তাদের বিমানবন্দর থেকে নগরের দরগাহ গেইটের হোটেল স্টার প্যাসিফিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সাতদিনের কোয়ারেন্টাইন শেষ হওয়াতে সোমবার (২৯ মার্চ) তাদের কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।
কিন্তু নমুনার রিপোর্ট আসার আগেই মঙ্গলবার দুপুরে তারা কোয়ারেন্টাইন ভেঙে হোটেল থেকে বের হয়ে যান। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানায়। পরে সন্ধ্যার দিকে এ দু’জন হোটেলে ফিরলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের করে কারাদণ্ড প্রদান করেন।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, রাত ১০টার দিকে তাদের দু’জনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























