সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:১৪, ৩১ মার্চ ২০২১
সিলেট বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ২৮৫
করোনাভাইরাস
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত আরও দুইজন মারা গেছে। ফলে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে। একই সময়ে বিভাগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৬১ জনকে। আর সুস্থ হয়েছেন ২৭ জন।
বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে একজন সিলেটের ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা।
নতুন শনাক্ত ৬১ জনের মধ্যে সিলেট জেলায় ৩৮, সুনামগঞ্জে ১২ ও মৌলভীবাজারে আরও ১১ জন রয়েছেন। তবে হবিগঞ্জ জেলায় করোনা সংক্রমিত কাউকে শনাক্ত করা হয় নি।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৯১জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৫ জন। বর্তমানে এ বিভাগে করোনায় সংক্রমিত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ২৬৬ জন।
বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে আরও ১০৭ জন করোনা সংক্রমিত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























