নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৩৮, ৩ এপ্রিল ২০২১
সিলেটে কোয়ারেন্টাইনে থাকা নারীকে যৌন হয়রানি, আটক ১
সিলেট নগরীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে (৩৫) উত্ত্যক্তের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আটক ওই কর্মচারীকে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রাতেই ওই হোটেলের কর্মচারী শাহিন আহমদকে (৩০) আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ মামলার বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে সিলেটে আসা ৮৩ জন যাত্রীকে নগরীর নির্ধারিত হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়। এর মধ্যে ৬ জনকে রাখা হয় নগরীর দরগা গেইটের নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে। এই ৬ জনের মধ্যে ওই নারীও ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, হোটেলে ওঠার পর কর্মচারী শাহিন আহমদ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই নারীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহিন ওই নারীর কক্ষে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারী তার এক আত্মীয়কে বিষয়টি জানান। ওই আত্মীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে হোটেলের কর্মচারী শাহিনকে আটক করে।
প্রবাসী নারীর দায়েরকৃত মামলায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
এ ব্যাপারে নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলের মালিক নাসিম আহমদ জানান, তাদের হোটেলে যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে এ রকম ঘটনার কোন সুযোগ নেই। অভিযুক্ত কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে সুষ্ঠু তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























