সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৪২, ৩ এপ্রিল ২০২১
মামুনুল হককে রিসোর্টে অবরুদ্ধের খবরে সিলেটে বিক্ষোভ
সিলেটে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধের খবরে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্র-শিক্ষক মিছিলটি বের করেন। মিছিলটি কাজিরবাজার মাদরাসা থেকে শুরু হয়ে জননেতা কামরান চত্বর (সিটি পয়েন্ট) ঘুরে আবার মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুসা বলেন, ‘হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা ইতিহাসের ন্যক্কারজনক ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র শুধু মামুনুল হকের বিরুদ্ধে নয়, এটা সব ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে। মামুনুল হককে আটক করে আলেমসমাজের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়া যাবে না। মাওলানা মামুনুল হকের জন্য হাজার হাজার ধর্মপ্রাণ জনগণ জীবন দিতে প্রস্তুত রয়েছে। তাই মামুনুল হককে নিয়ে ছিনিমিনি খেলবেন না।’
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে পাশের একটি মসজিদে নিয়ে যায় তারা।
এর আগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক হোটেলে নারীসহ অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। পরে তাৎক্ষণিকভাবে র্যাব-১১, পুলিশ ও প্রশাসনের মানুষজন ঘটনাস্থলে হাজির হন।
আইনিউজ/এসডিপি
আরও পড়তে পারেন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























