ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১০, ৮ এপ্রিল ২০২১

করোনা: সিলেট বিভাগে ১৫৩ জন শনাক্তের দিনে মৃত্যু ২

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন বিভাগের ২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭৪ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৩ জনের মধ্যে ৭৫ জন সিলেট জেলার, ১০ জন সুনামগঞ্জের, হবিগঞ্জের ২০ জন ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।

নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৯২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৩৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬১৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১০৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১১ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন মৌলভীবাজারের বাসিন্দা হলেও তাদের সিলেট জেলায় তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ২২৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।

নতুন করে সুস্থ হওয়া আরও ৭৪ জনের মধ্যে ৭২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২ জন বিভাগের মৌলভীবাজার জেলার। 

সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪০৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জন।

সিলেটের চার জেলা মিলে ১১৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১০৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে ৬ জন ও ৩ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়