সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:৪৯, ৮ এপ্রিল ২০২১
সিলেটের সব থানা-ফাঁড়ির নিরাপত্তায় মেশিনগান স্থাপন
এলএমজি পোস্ট স্থাপন
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিলেট জেলা ও মহানগর পুলিশের সব থানা ও ফাঁড়িতে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। একই সাথে প্রতিটি থানায় অতিরিক্ত ৩০ থেকে ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে বেশ কয়কবার হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিটি থানায় সুবিধাজনক স্থানে এলএমজি পোস্ট স্থাপন করে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় থানায় অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের জানান, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সরকারি-বেসরকারি স্থাপনায়ও হামলা চালিয়েছে। আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট করেছে। এ অবস্থায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, সিলেট জেলার ১১টি থানায় এলএমজি পোস্ট বসানোর কাজ চলছে। এরই মধ্যেই সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























