এস আলম সুমন, কুলাউড়া
কুলাউড়ায় শিল্পপতি আজম জে চৌধুরী
‘উন্নয়নের জন্য ক্ষমতা কিংবা টাকা নয়, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ’
একটি এলাকার উন্নয়নের জন্য ক্ষমতা কিংবা টাকা মূখ্য বিষয় নয়, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। মানুষের কল্যাণের জন্য কি কি উন্নয়ন প্রয়োজন, সেগুলো পরিকল্পনা করে প্রকল্প গ্রহণের উদ্যোগ নিতে হবে। তাহলেই উন্নয়ন কাজ সম্ভব। সচিবালয় কিংবা মন্ত্রণালয় যেখানে প্রয়োজন, সেখান থেকে প্রকল্পগুলো বাস্তবায়নে কুলাউড়া পৌর মেয়রকে আমার পক্ষ থেকে সহযোগিতা করে যাবো।
ইস্ট কোস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, খ্যাতিমান শিল্পপতি আজম জে চৌধুরী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া পৌরসভার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
শিল্পপতি আজম জে চৌধুরী আরও বলেন, কুলাউড়া পৌরসভার এই অনুষ্ঠানে কুলাউড়ার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। তা থেকে প্রমাণ হয় আপনারা দলমত নির্বিশেষে কুলাউড়ার সামগ্রিক উন্নয়ন চান। এটা অত্যন্ত আনন্দের। আর আমি সত্যি এটা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি।
আরও পড়ুন- মৌলভীবাজারে পাসের হার ৯৬.২৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০৪০ জন
সারা বাংলাদেশে কুলাউড়া একটি রাজনৈতিক সচেতন এলাকা হিসেবে সবাই জানে। এখানে অনেক নেতা ছিলেন, তারা যতটা উন্নয়ন করার কথা ততটা করেননি। মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষ উন্নয়নের জন্য লড়াই করেন। কিন্তু কুলাউড়ার উন্নয়নে কথা বলার জন্য কেউ নেই। এটা বড়ই দুঃখের বিষয়।
স্বাধীনতা পরে বঙ্গবন্ধু কুলাউড়া হয়ে যাওয়ার সময় বলেছিলেন, আমি বাংলাদেশের স্বনামধন্য থানা হয়ে যাচ্ছি। কিন্তু এখন আর আগের সেই সুনাম নেই। এখন সম্বন্বিতভাবে এলাকার ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করে যেতে হবে।
আরও পড়ুন- কুলাউড়ায় পাস করেছেন ৬২৪৩ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ১৭১ জন
পৌরসভাসহ কুলাউড়ার উন্নয়ন করতে হলে আপনাদের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে উন্নয়ন হবে না। বিশেষ করে পৌর এলাকায় সরকার একটা নির্দিষ্ট টার্গেট দেয়। সেই টার্গেট পূরণ না করলে বা আপনারা যদি ট্যাক্স না দেন তাহলে উন্নয়নের সুবিধা নিতে পারবেন না। তাই নিয়মিত ট্যাক্স দিন, উন্নয়নের অংশীদার হোন।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাভেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রধান শিক্ষিকা সামছুন্নাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়হাম রুমেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম।
আরও পড়ুন- বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯
সভায় স্বাগত বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলার জয়নাল আবেদিন বাচ্চু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শিল্পপতি আজম জে চৌধুরীর দু’পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজীল আহমদ চৌধুরী ও প্রাইম ব্যাংকের পরিচালক তানভীর আহমদ চৌধুরী।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























