ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া

প্রকাশিত: ২১:৩৭, ৩০ ডিসেম্বর ২০২১
আপডেট: ২৩:০২, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা

কুলাউড়ায় পাস করেছেন ৬২৪৩ শিক্ষার্থী, জিপিএ-৫ পেলেন ১৭১ জন

এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাস করেছেন ৬ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা ও ৪টি ভোকেশনালের ৬ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ২২০জন। জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।

কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় মোট ৫ হাজার ২৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছেন ৫ হাজার ৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ।

আরও পড়ুন- বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯

দাখিল পরীক্ষায় মোট ৮৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছেন ৮৩১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৫২ শতাংশ। ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছেন ৩৩১ জন। পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ।

উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে শতভাগ সাফল্যে অর্জন করেছে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ । এ বিদ্যালয় থেকে ১৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এই বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। লংলাক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫পেয়েছে ৪ জন।

আরও পড়ুন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

মাদ্রাসায় শতভাগ পাশ করেছে দারুছুন্নাহ ইসলামিয়া আলীম মাদ্রাসা। ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।ভূকশিমইল আলিম মাদ্রাসায় ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

 এদিকে উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিবছরের ন্যায় এ বছরও বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২২৮ জন। জিপিএ- ৫ পেয়েছেন ২৮ জন। এ গ্রেড পেয়েছেন ১০৪ জন এবং এ- পেয়েছেন ৪৩জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। 

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

দ্বিতীয় স্থান অর্জন করা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছেন ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থান অর্জন করা আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৮২ জন। জিপিএ-৫পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন- দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে পাসের হার ৯৯ শতাংশ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, গত বছরের ফলাফলের চেয়ে এবার মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ অনেকটা বেড়েছে। পাসের হারও বেড়েছে। পাশাপাশি দাখিল এবং ভোকেশনালেও বিগত বছরের চেয়ে পাসের  হার বেড়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল 

`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়