Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৯ জুলাই ২০২০

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

সিলেটের গোলাপগঞ্জের ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিলাল উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ গমন করেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।

চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন।

৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করতে গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়