Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৯ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে সিলেটের ২৬ জনের করোনা শনাক্ত

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। যাতে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুনদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৯ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, জৈন্তাপুর উপজেলার ১ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন বলে জানা যায়।

একই দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবেও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ ও ২০ সিলেট জেলার বাসিন্দা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়