ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ১৬ জুলাই ২০২০
আপডেট: ১৪:০৫, ১৬ জুলাই ২০২০

সিলেট বিভাগে করোনামুক্ত হলেন প্রায় আড়াই হাজার রোগী

সিলেট বিভাগে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়েছে। তবে সিলেট বিভাগে করোনাকে জয় করছেন অনেকেই।

গেল ২৪ ঘণ্টায় বিভাগের প্রত্যেক জেলা মিলিয়ে  ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সাথে বিভাগটির ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সাথে মারা গেছেন ৩ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, নতুন শনাক্ত ১৫০ জনের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সুস্থ হওয়াদের মধ্যে মৌলভীবাজারে ১৬ জন, সিলেটে ১১ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জে ৭ জন রয়েছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ২৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ২৭১ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৩৫ জন, হবিগঞ্জে ৯৯৫ জন ও মৌলভীবাজারে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২০৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১১০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়