গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:১৮, ১৭ জুলাই ২০২০
গোলাপগঞ্জে কুশিয়ারার ডাইক ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত
সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকে গেছে। ফলে প্লাবিত হয়ে পড়েছে ওই এলাকার নিম্নাঞ্চল।
জানা গেছে, কুশিয়ারা নদীর তীরবর্তী উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কটলি পাড়া, বাণীগ্রাম, বাণীগ্রাম বাজার পানিতে প্লাবিত হয়ে গেছে। এছাড়াও ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারেও কুশিয়ার নদীর ডাইক ভেঙ্গে পানি প্রবেশ করেছে।
এদিকে শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি তীরবর্তী এলাকা ইসলাম, রাংজিওল, নুরজাহান পুর, কালীকৃষ্ণপুর সহ বেশ কয়েকটি এলাকাতেও বন্যার পানি ঢুকে গেছে। এসব এলাকার মানুষজন মানবেতর জীবনযাপন করছেন।
টানা ও থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলা কুশিয়ারা ও সুুুরমা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। করোনার সাথে বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























