ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ২০ জুলাই ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত

সোমবার (২০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৫ টি নমুনা পরীক্ষা করে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।  

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনু্যায়ী, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৭ টি ও সিলেটের ৯৮ টি নমুনা মিলে মোট ১৬৫ টি নমুনা সংগ্রহ করা হয়।

সংগ্রহকৃত সকল নমুনা পরীক্ষা করে নতুনদের শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন ও সিলেটের ১৯ জন রোগী রয়েছেন।   

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়