ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ২১ জুলাই ২০২০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ১৪৮ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন। তবে সেই সময় বিভাগটিতে করোনা সংক্রমিত কোনো ব্যক্তি মারা যান নি। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এই সকল তথ্য তুলে ধরে হয়েছে।

সেখান থেকে জানা যায়, নতুন শনাক্ত ১৪৮ জনের মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে একজনের করোনা শনাক্ত হয়েছে।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে ১৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ১০ জন রয়েছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৬২৩ জন। সুনামগঞ্জে ১ হাজার ৩২৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯ জন ও মৌলভীবাজারে ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৮৫৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৮২১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়