Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ২৫ জুলাই ২০২০
আপডেট: ১৫:১৯, ২৫ জুলাই ২০২০

এমসি কলেজ মাঠের কোরবানির পশুর হাট স্থগিত!

সিলেটের এমসি কলেজের খেলার মাঠে কোরবানির পশুর হাটের প্রস্তুতি এবং সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত সেখানে কোনো পশু বেচা-কেনা হবে না।

টিলাগড় পয়েন্টে অবস্থিত খেলার মাঠে গতকাল পর্যন্ত পশুর হাট বসানোর প্রস্তুতি দেখা গেলেও শনিবার(২৫ জুলাই) সেখানে এমন কিছু দেখা যায়নি। প্রশাসনের নির্দেশে সরিয়ে ফেলা হয়েছে বাঁশ-খুঁটি এবং বিক্রির জন্য জড়ো করা গরু-ছাগল।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী বলেন, টিলাগড় পয়েন্টের পশুর হাট অবৈধ, এর কোনো বৈধতা নেই। সিটি করপোরেশন থেকেও কোনো অনুমোদন দেয়া হয়নি। তাই যারা এখানে হাট বসাতে ইচ্ছুক- আপাতত তারা এর কার্যক্রম বন্ধ রেখেছেন।

তবে তারা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে এসে বৈধভাবে হাট বসানোর প্রক্রিয়া চালাচ্ছেন। এর আগ পর্যন্ত এখানে কোনো পশু উঠানো হবে না এবং কেনা-বেচা হবে না। প্রশাসনের নির্দেশে এ স্থানের বাঁশ-খুঁটি-গরু-ছাগল সব সরিয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে যারা এখানে হাট বসাতে ইচ্ছুক তারাও প্রশাসনকে সহযোগিতা  করেছেন। 

প্রতিবছর অনুমোদন ছাড়া এমসি কলেজের খেলার মাঠে কোরবানির পশুর হাট বসে। এবারও তেমন প্রস্তুতি চলছিলো। 

গত বৃহস্পতিবার রাতে টিলাগড় পয়েন্টে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় টিলাগড় এলাকার একটি পক্ষ। তবে সচেতন মহলের প্রতিবাদ আর প্রশাসনের বাঁধার মুখে আজ সকাল থেকে আপাতত এসব কার্যক্রম বন্ধ রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়