ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৫, ২৯ জুলাই ২০২০

প্রশাসনের অভিযানে জাফলংয়ে ৯ লক্ষ টাকার পাথর জব্দ

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টের পাথর চুরির বিরুদ্ধে অভিযানে ৪ জনসহ লক্ষ টাকার পাথর জব্দ করেছে প্রশাসন।  

জাফলং পর্যটন স্পটের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে মঙ্গলবার সন্ধা ৬ টা হইতে রাত ৯টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং জিরো পয়েন্টে থেকে নিয়ে আসা পাথর জব্দ করে তা ৯ লক্ষ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পাথর নিলাম থেকে আসা টাকা সরকারের কোষাগারে জমাও দেয়া হয়।    

ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে অবৈধভাবে একটি চক্র পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়।

সম্প্রতি কানাইঘাটের লোভাছড়াসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর মজুদের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। এসব অভিযানে বিপুল পরিমান পাথর জব্দ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়