Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ২৪ অক্টোবর ২০২০

সিলেটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে পবিত্র ঘোষ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরাণ থানাধীন বটেশ্বর গইলা এলাকায় নিজ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। 

পবিত্র ঘোষ সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে। তিনি বটেশ্বর গইলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পবিত্র একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। আধ ঘন্টারও বেশি সময় পর কোনো সাড়া-শব্দ না পেয়ে কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। 

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়