Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ অক্টোবর ২০২০

সিলেটে রায়হান হত্যাকাণ্ড : আরও একজন আটক 

সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই ব্যক্তির নাম সাইদুর রহমান। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মাহিদুল ইসলাম।

তিনি জানান, রায়হানের বিরুদ্ধে ছিনতাইর অভিযোগকারী সাইদুর রহমান রোববার সকাল ১১টার দিকে পিবিআই অফিসে হাজির হলে সন্ধিগ্ধ হিসেবে তাকে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, সাইদুর রহমানের দেয়া খবরের ভিত্তিতেই রায়হানকে পুলিশ ধরে নিয়ে আসে। তাই তাকেও জিজ্ঞাসাবাদের জন্য  গ্রেফতার করা হয়েছে। 

গত ১১ অক্টোবর পুলিশের হেফাজতে থাকাকালে রায়হান আহমেদ নির্যাতনে মারা যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

ঘটনার পরপরই পুলিশের একটি বিভাগীয় তদন্ত হওয়ার পর প্রধান অভিযুক্ত এস আই আকবর হোসেন সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির মোট চারজন সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। রায়হান মারা যাওয়ার পর থেকেই পলাতক রয়েছেন আকবর হোসেন।

ওই ঘটনার পর একদফা ময়নাতদন্ত শেষে রায়হানকে কবর দিয়ে দেয়া হলেও পরে কবর থেকে তুলে লাশ দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ার কথা জানায় মামলার তদন্তকারী সংস্থা।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়