সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:৩৬, ২৯ অক্টোবর ২০২০
রায়হান হত্যা: এএসআই আশেক এলাহী গ্রেফতার
এএসআই আশেক এলাহী
পুলিশি নির্যাতনে রায়হান আহমেদ মৃত্যুর ঘটনায় এএসআই আশেক এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসপি আরো বলেন, বুধবার রাতে সিলেট পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।
এর আগে, ২৪ অক্টোবর এ মামলায় সাময়িক বরখাস্ত হারুনুর রশীদ ও ২০ অক্টোবর কনস্টেবল টুটুল চন্দ্র দাসকে গ্রেফতার করে পিবিআই। দুই দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ১১ অক্টোবর ভোরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন আহমেদ। এ ঘটনায় নিহতের স্ত্রী সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূয়ইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত ও এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।
মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর পলাতক রয়েছেন। তাকে পালাতে সহযোগিতা করায় পরবর্তীতে বন্দরবাজার ফাঁড়ির এসআই হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার পিবিআইকে দেয়া হয়। এরপর বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেফতার দেখায় পিবিআই।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























