সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:০৮, ৩ ডিসেম্বর ২০২০
অস্ত্র মামলার চার্জশিটও দাখিল, অভিযুক্ত সাইফুর-রনি
সাইফুর ও রনি
বৃহস্পতিবার এমসি কলেজের সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। একইদিনে অস্ত্র মামলারও চার্জশিট দিয়েছে পুলিশ।
অস্ত্র মামলায় সাইফুর রহমান ও শাহ মো. মাহবুবুর রহমান রনিকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য এই দুই মামলার চার্জশিট দাখিল করেন।
গত ২৫ ডিসেম্বর ধর্ষণের খবর পেয়ে এমসি কলেজ ছাত্রাবাসে যায় পুলিশ। এসময় ছাত্রাবাসে সাইফুর রহমানের কক্ষে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পরদিন অস্ত্র আইনে মামলা দায়ের করে।
চার্জশিট জমা দিয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় পুলিশ।
মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা জানান, ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। ওই রাতেই ছাত্রাবাসে সাইফুর রহমানের (২৮) কক্ষে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, ৪টি রামদা, ২টি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহপরান থানায় অস্ত্র আইনে মামলা (নং-২২/২৬/০৯/২০) করা হয়।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, মামলার তদন্তে ওই অবৈধ অস্ত্রগুলোর সাথে সাইফুর রহমান ও মাহবুবুর রহমান রনির সম্পৃক্ততা পাওয়া যায়। ফলে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (শাহপরান থানায় অভিযোগপত্র নং-১৬৪/২২/১১/২০) দাখিল করা হয়েছে।
অন্যদিকে, ধর্ষণ মামলার চার্জশিটে সরাসরি ধর্ষণে জড়িত হিসেবে নাম এসেছে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজনের। ধর্ষণে সহায়তা করেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
অভিযুক্ত ৮ আসামিই বর্তমানে কারাগারে আছেন। এবং সকলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























