সিলেট প্রতিনিধি
সিলেটে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জনের মৃত্যু
সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাকের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন শিশুও ছিলো।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তিনজন ছিলেন প্রাইভেটকারের যাত্রী এবং স্থানীয় একটী শিশু। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঘটনাস্থলের ৩০০ গজ দূরে দাঁড়ানো এক শিশু বিস্ফোরণে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত শিশুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত এক শিশুও মারা গেছে।
নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























