সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:০৮, ৭ জানুয়ারি ২০২১
কমছে দেশে ফেরার আগ্রহ, ফ্লাইট বাতিল যুক্তরাজ্য প্রবাসীদের
ফাইল ছবি
চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে শনাক্ত হয়েছিল করোনাভাইরাস। সেই থেকে বিশ্বের ২১৮ টি দেশ এবং অঞ্চলে তাণ্ডব দেখাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন পরিস্থিতিতে ২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয় ভাইরাসটির নতুন এক ধরন, যা আগেরটার তুলনায় ৭০ শতাংশ দ্রুত ছড়ায়।
করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সাথে বন্ধ করে দিয়েছে বিমান চলাচল। এক্ষেত্রে বাংলাদেশ সরকার এখনো যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে আসেনি। ফলে প্রতিনিয়ত দেশে ফিরছেন যুক্তরাজ্য প্রবাসীরা।
তবে যুক্তরাজ্যফেরত আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশ জারি করেছে সরকার। নির্দেশনা মোতাবেক দেশে আসা প্রত্যেক যাত্রীকে নিজ খরচে যেতে হবে কোয়ারেন্টাইনে।
সাধারণত শীত মৌসুমে সিলেটের যুক্তরাজ্য প্রবাসীরা দেশে ফেরেন। এবার করোনার সংক্রমণে সরকারের নির্দেশনা অনেকটাই প্রভাব ফেলল এই ব্যাপারে।
নির্দেশনা জারির পর থেকে যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গেছে। এমনকি টিকেট কেনার পর ফ্লাইট বাতিল করছেন অনেকেই।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের চারটি হোটেল প্রস্তুত করেছে। দেশে ফেরা যাত্রীরা এই হোটেলগুলোতে নিজ খরচে থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা কার্যকর হয়েছে ১ জানুয়ারি থেকে। এর আগে দেশে ফেরা যাত্রীর সংখ্যা দুই শতাধিক থাকত।
গত ৪ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফেরার কথা ছিল ২০০ প্রবাসীর। কিন্তু শেষ মূহুর্তে ফ্লাইট বাতিল করেন ১৫২ যাত্রী।
ঠিক তেমনি আজ (বৃহস্পতিবার) দেশে আসার জন্য টিকেট কেটেছিলেন ২০৩ যুক্তরাজ্য প্রবাসী। এদিন সকালে মাত্র ৩৪ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিমানের একটি ফ্লাইট।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, দেশে ফিরে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এই ভয়ে যাত্রীরা টিকিট বাতিল করেছেন। সোমবার ও বৃহস্পতিবারের ফ্লাইটে দুইশতাধিক যাত্রী টিকিট কনফার্ম করার পরও তাদের বেশিরভাগই পরে বাতিল করে দেন।
যাত্রী না থাকায় এরই মধ্যে আগামী ২৩ ও ৩০ জানুয়ারির লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়ায় দেশটির সাথে ফ্লাইট চলাচল বন্ধের দাবি জানাচ্ছেন অনেকেই। তবে সম্পূর্ণ বন্ধ না করে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মাধ্যমে বিমান চলাচল অব্যাহত রেখেছে সরকার।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























