ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৭, ২২ জানুয়ারি ২০২১

সিলেটে র‍্যাবের মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

সংগৃহীত

সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হলো মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী হাফ ম্যারাথনের আয়োজন করেছে। 

‘র‍্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১’ নামে এই প্রতিযোগিতা নগরের কিনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমেন।

প্রতিযোগিতার শুরুতে অংশ নেয়া সকল প্রতিযোগিকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শপথ পাঠ করান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

র‍্যাব সূত্রে, সিলেটের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটিকে অধিক গুরুত্ব দিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়