Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৭ জানুয়ারি ২০২১

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. তৈয়ব আলী (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোররাতে মো. তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। সে মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আর্শ্বদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘সোমবার বিকাল পৌনে চারটার দিকে (২৫ জানুয়ারি) মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়ায় সাড়ে ৫ বছর বয়েসি এক শিশুকে খেলার মাঠ থেকে চকলেটের লোভ দেখিয়ে তৈয়ব পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।'

ওই শিশুর পিতা মঙ্গলবার সকালে বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মোগলাবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করেন।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়