সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:২১, ২৭ জানুয়ারি ২০২১
সিলেটে যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী: এক ল্যাবে পজিটিভ, অন্যটিতে নেগেটিভ
ফাইল ছবি
গত ২১ জানুয়ারি সিলেটে আসা যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পরের দিন অন্য ল্যাবে পরীক্ষা করালে তাদের মধ্যে ২৫ জনের আসে নেগেটিভ।
করোনা শনাক্ত হওয়া যুক্তরাজ্যফেরত এই ২৮ জনকে পর্যবেক্ষণ করতে মঙ্গলবার সন্ধ্যায় আইইডিসিআরের সাত সদস্যের প্রতিনিধিদল সিলেটে পৌঁছায়। এদিন রাতেই তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, সোমবার করোনা শনাক্ত হওয়া ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার পর ২৫ জনের নেগেটিভ আসে।
সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বেসরকারি সংস্থা সীমান্তিকের পরীক্ষাগারে পরীক্ষা করানো হয়। ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৫৭ জনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে নমুনা পরীক্ষা করা হয়। এতে সোমবার ২৮ জনের পজিটিভ প্রতিবেদন আসে। পরে তাঁদের সরকারনির্ধারিত আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
তবে গতকাল তাদের নমুনা সংগ্রহ করে রাতে করোনা পরীক্ষায় ২৫ জনের নেগেটিভ ফল আসে।
স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, আইইডিসিআরের প্রতিনিধিদলের পাঠানো নমুনা পরীক্ষা শেষে আজ বুধবার বিকেলে ফলাফল জানার কথা রয়েছে। ওই পরীক্ষার পর জানা যাবে, আক্রান্ত ব্যক্তিরা যুক্তরাজ্যে সংক্রমিত হওয়া করোনার নতুন ধরনের (স্ট্রেইন) কি না।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























