Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৩৫, ২৮ জানুয়ারি ২০২১

করোনাভাইরাস

সংক্রমণের মধ্যে দেশে ফিরলেন আরও ১৫৫ যুক্তরাজ্য প্রবাসী

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার নতুন ধরনের সংক্রমণের মধ্যেও বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন ১৫৫ প্রবাসী। এদের মধ্যে ১৫০ জনই সিলেটের। বাকি ৫ জন ঢাকার যাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সিলেটের ১৫০ জন যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইটটি বাকি যাত্রীদের নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।   

বিমান থেকে নামার পর সিলেটের ১৫০ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সরকারের নির্ধারিত ৫টি বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার  (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন লন্ডন প্রবাসী সিলেটে আসেন। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

১৫০ জনের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৮ জন, হোটেল অনুরাগে ১৯ জন, হোটেল নূরজাহানে ১৬ জন, হোটেল হলিগেটে ৩৪ জন, হোটেল হলি সাইডে ১২ জন, লা রোজ হোটেলে ১৮ জন ও স্টার প্যাসিফিক হোটেলে ১৩ জনকে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়