সিলেট প্রতিনিধি
উন্নয়ন কাজ পরিদর্শনে সিলেট গেলেন দুই মন্ত্রী
সংগৃহীত
উন্নয়ন কাজ পরিদর্শনে সিলেট গেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট পৌঁছান। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে সেসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সেখান থেকে তারা সিলেট সার্কিট হাউজে যান। এসময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।
দিনভর তাদের সিলেট মহানগরী ও এর আশেপাশের সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশনের লালমাটিয়া ডাম্পিং ইয়ার্ড, বাস টার্মিনাল, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতান, সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্য বর্ধন কার্যক্রম, হলদিছড়া, ধোপাদিঘী, মানিকপীর কবরস্থান, শাহী ঈদগাহসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প।
বিকেল তিনটায় নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























