সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:৫১, ২৯ জানুয়ারি ২০২১
শনিবার ভোট যুদ্ধে নামছে সিলেট বিভাগের তিন পৌরসভা
ফাইল ছবি
তৃতীয় ধাপে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে চলেছে ৬৩ পৌরসভার নির্বাচন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই ধাপের নির্বাচনে সিলেট বিভাগের তিনটি পৌরসভায় হবে ভোট যুদ্ধ। সেগুলো হলো- মৌলভীবাজার পৌরসভা, গোলাপগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ পৌরসভা।
বৃহস্পতিবার শেষ হয়েছে এসকল পৌরসভার প্রচারণা। এবার অপেক্ষা ভোট গ্রহণের। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।
মৌলভীবাজার পৌরসভা:
মৌলভীবাজার পৌরসভায় এতদিন ধরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলুর রহমান এবং বিএনপি সমর্থিত প্রার্থী অলিউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু নির্বাচনের একদিন আগে অর্থাৎ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অলিউর রহমান।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো নিয়ম নেই। যেহেতু অলিউর রহমানের নামে প্রতীক বরাদ্দ হয়েছে সেক্ষেত্রে আগামীকালে নির্বাচনে তার ভোট গণনা করা হবে।
এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভার মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শনিবার।
গোলাপগঞ্জ পৌরসভা:
গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। নৌকা প্রতীক নিয়ে মো. রুহেল আহমদ, বিএনপির ধানের শীষ প্রতীকেগোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও মোবাইল প্রতীকে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মাঠে রয়েছেন।
গোলাপগঞ্জ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ২২ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন।
জকিগঞ্জ পৌরসভা:
জকিগঞ্জে এবার মেয়র পদ নিয়ে লড়াই করছেন ৮ জন প্রার্থী। যার মধ্যে তিনজনই আওয়ামী লীগের নেতা। তারা হলেন নৌকা প্রতীকে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জগ প্রতীকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও নারকেল গাছ প্রতীকে উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ।
এছাড়া ধানের শীষ নিয়ে সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক, চামচ প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান এবং হেঙ্গার প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম মেয়র পদে লড়ছেন।
এই পৌরসভায় পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন করছেন। জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৩৩৮ জন।
উল্লেখ্য, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয় ২৪টি পৌরসভায়। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ভোট হচ্ছে ৬০ পৌরসভার নির্বাচন। তৃতীয় ধাপে আগামীকাল ৬৩ টি পৌরসভায় ভোট নেয়া হবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর ইসি তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।
এই ৬৩ পৌরসভায় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছে ইসি। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এই পৌরসভাগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























