Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০৬, ৩০ জানুয়ারি ২০২১

সীমান্তিকে বিদেশযাত্রীদের নমুনা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে যুক্তরাজ্যফেরত প্রবাসীদের করোনা শনাক্তের পরীক্ষার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা সীমান্তিক। গত ২৪ ডিসেম্বর এই সংস্থাকে অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি সীমান্তিকের ল্যাবে যুক্তরাজ্যফেরত ২৮ জনের করোনা পজিটিভ আসে। পরের দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ফল আসে নেগেটিভ। এমন পরিস্থিতিতে সীমান্তিকের করোনার নমুনা পরীক্ষার মান ও গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।

এ অবস্থায় সীমান্তিকে আপাতত বিদেশযাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সীমান্তিকের করোনা পরীক্ষার মান যাছাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদন পাওয়ার পর নগরের মাছিমপুর এলাকায় জেলা পরিষদের জায়গায় বুথ খুলে করোনার নমুনা সংগ্রহ শুরু করে সীমান্তিক। দ্রুত রিপোর্ট পাওয়ার নিশ্চয়তায় সীমান্তিকে করোনার পরীক্ষা করাতে শুরু করে অনেকে। কিন্তু সম্প্রতি ঘটা এই ঘটনায় অনেকটা বিপাকে পড়তে হচ্ছে  সীমান্তিক কর্তৃপক্ষ।

সীমান্তিকের ল্যাবে পজিটিভ আসা প্রবাসীদের অন্য দুটি ল্যাবে করোনা নেগেটিভ আসায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। আইইডিসিআর'র একটি দল সীমান্তিকের ল্যাব পরিদর্শনও করে। এ অবস্থায় সীমান্তিকের ল্যাবে আপাতত বিদেশযাত্রীদের করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সীমান্তিকে আপাতত বিদেশযাত্রীদের করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এই ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সীমান্তিক থেকে গত বৃহস্পতিবার আমাদের একটি চিঠি দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে তাদের নমুনা পরীক্ষার কিটে সমস্যা থাকতে পারে। এজন্য কিট সরবরাহকারী এজেন্ট পরিবর্তন করেছেন তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়