নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিদ্যুৎ গ্রাহকদের টাকা আত্মসাৎ, দুইজন আটক
সিলেটে বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
সিলেটে বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা নেওয়ার অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার থেকে তাদের আটক করা হয়। আটক দুইজনের নাম তুষার কান্তি ভট্টাচার্য ও আব্দুল মতিন চৌধুরী। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তোলে দেন বলে আইনিউজকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল।
এদিকে স্থানীয়রা জানান, সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার সাহেবের বাজারের হান্নান মার্কেটে একটি কক্ষের সামনে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাইনবোর্ড বসিয়ে বেশ কয়েক মাস থেকে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিলের টাকা আদায়সহ নানা ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছেন তুষার কান্তি ভট্টাচার্য ও আব্দুল মতিন চৌধুরী নামের দুই ব্যক্তি। তবে গত কয়েক মাস যাবত গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত টাকা পল্লী বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে তারা দুজন সব টাকা আত্মসাৎ করেছেন।
পরে রোববার দুপুরে সাহেবের বাজারের হান্নান মার্কেটের সামনে ভুক্তভোগী গ্রাহকরা জড়ো হয়ে তুষার কান্তি ভট্টাচার্য ও আব্দুল মতিন চৌধুরীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে এএসআই শফি আহমদ চৌধুরীর নেতৃত্বে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দুই প্রতারককে আটক করে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























