ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৮:৪১, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৯:৩১, ৩ মার্চ ২০২১

এবার ১০ হাজার টাকায় রক্ষা পেলো সিলেটের ফিজা

এবার ১০ হাজার টাকায় রক্ষা পেলো সিলেটের ফিজা। নিম্নমানের খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সিলেটে মুসলিম সুইটস, ফিজা ও স্বাদসহ ৯ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে মঙ্গলবার ((২ মার্চ)  দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকা, স্বাদকে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা এবং মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসীকে ৫ হাজার টাকা, আজমীর রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৮৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ, র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম।

এদিকে একইদিনে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ বস্তু ব্যবহারের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি এ তথ্যটি আইনিউজকে নিশ্চিত করেছেন।  

এদিকে গত বছরের ১০ ডিসেম্বর সিলেটে খাদ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিজায় অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ এবং স্যাঁতসেঁতে ও দুর্গন্ধযুক্ত স্থানে মিষ্টি রাখার অপরাধে ফিজাকে  ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়