সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৪৮, ৩ মার্চ ২০২১
দাবি না মানলে ১৪ মার্চ থেকে সিলেটজুড়ে পরিবহন ধর্মঘট
ফাইল ছবি
চৌহাট্টার ঘটনায় সিটি করপোরেশনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্বান্ত কার্যকর না করায় ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এর মধ্যে তাদের ৩ দফা দাবি না মানলে আগামী ১৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
বুধবার (৩ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর দেওয়া এক স্মারকলিপিতে তারা এই আলটিমেটাম দেন। এ সময় তারা জানান- ১৩ মার্চের মধ্যে তিন দফা দাবি মেনে না নিলে ১৪ই মার্চ রোববার ভোর ৬ টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করবেন।
পরিবহন শ্রমিকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে- কোতোয়ালি থানায় শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলাদ্বয় প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে তারা জানান- চৌহাট্টার ঘটনার প্রেক্ষিতে মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিক মিয়া ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের আহবানে গত ২১ ফেব্রুয়ারি রাতে সিটি করপোরেশনে বৈঠক হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলররা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর ১৭ই ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনায় ভাংচুরকৃত গাড়ি সমুহের ক্ষতিপুরন প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার করতে সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত নেয়া হয়। কিন্তু এখনো সিলেট সিটি করপোরেশন থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
স্মারকলিপিতে তারা জানান- এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার ৬টি রেজিস্ট্রার্ড সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে সমঝোতা বৈঠকের সিদ্বান্ত বাস্তবায়ন না করায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে ৩ দফা দাবিতে আলটিমেটাম সহ কর্ম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।
স্মারকলিপিতে এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
আইনিউজ/এসএসইউ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























