সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৪, ১০ মার্চ ২০২১
সিলেট গ্যাসফিল্ড থেকে পেট্রল, অকটেন ও কেরোসিন উৎপাদনের সিদ্ধান্ত
ফাইল ছবি
জ্বালানি তেল সংকট মেটাতে সিলেট গ্যাসফিল্ড থেকে পেট্রল, অকটেন ও কেরোসিন উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দীক।
সভায় জানানো হয়, প্রায় আট মাস ধরে বন্ধ থাকা সিলেটের গ্যাসফিল্ড থেকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে পেট্রল, অকটেন ও কেরোসিন উৎপাদন শুরু হবে। সেই সঙ্গে রেল ও সড়কপথে জ্বালানি তেল পরিবহনের পাশাপাশি নদীপথ দিয়েও সিলেটে জ্বালানি তেল নিয়ে আসা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক বলেন, সিলেটে কয়েক দফা রেলওয়ের তেলবাহী ওয়াগন দুর্ঘটনার পর সিলেটের গ্যাসফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ থাকায় চাহিদা মোতাবেক তেল সরবরাহ করতে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধান করতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সড়কপথের পাশাপাশি নদীপথেও তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।
আবু বকর ছিদ্দীক বলেন, এত দিন ভৈরব ও আশুগঞ্জ থেকে তেল সরবরাহ করা হতো। ঘাটতি মেটাতে সিলেট গ্যাসফিল্ড থেকে দ্রুতই তেল উৎপাদন শুরু করা হবে। এরপর আশা করছি সিলেটে তেলের কোনো সংকট থাকবে না।
এর আগে একাধিকবার জ্বালানি তেল সংকটের কথা জানিয়ে জেলা প্রশাসকের কাছে চেয়ে আসছিল সিলেটের পাম্পমালিকদের সংগঠনের নেতারা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























