শাহ শরীফ উদ্দিন, সিলেট
আপডেট: ১৬:০৯, ১৭ মার্চ ২০২১
সিলেটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’
বঙ্গবন্ধু উৎসবে অংশগ্রহণকারী কলাকুশলীরা
আজ থেকে শুরু হচ্ছে সিলেট জেলা পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু উৎসব'। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী এ আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে ভিন্ন রূপে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্মবার্ষিকীকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।
এদিকে, অনুষ্ঠানস্থল রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ির আদলে তৈরি করা হয়েছে একটি মঞ্চ। একইভাবে অনুষ্ঠানের অন্য ভেন্যু কাজী নজরুল অডিটোরিয়ামকেও সাজানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে সমন্বয় রেখে। মুজিব জীবনকে রাঙাময় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে প্রতিটি আয়োজন সাজানো হয়েছে।
আয়োজকরা জানান, পুরো উৎসবকে সফলের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের সাথে একাত্ম হয়ে কাজ করছেন সিলেটের প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনগুলো।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, উৎসব জুড়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন দেশের প্রখ্যাত সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা। সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি প্রথম দিন (১৭ মার্চ) বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। দ্বিতীয় দিন (১৮ মার্চ) উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত চিত্র সাংবাদিক পাভেল রহমান, শেষ দিন (১৯ মার্চ) উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, বরেণ্য বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম শামীম রেজা।
এদিকে, সাংস্কৃতিক আয়োজনকে সফল করতে গত এক সপ্তাহ ধরে মহড়া চলেছে নগরীর বিভিন্ন স্থানে। প্রতিদিন বিকেল হলেই সংস্কৃতিপাড়া জেগে উঠে গান-কবিতায়।
বিকেল ৪ টায় জেলা স্টেডিয়ামের সম্মুখভাগে স্থাপিত মঞ্চে 'আজি শুভদিনে পিতার ভবনে/ অমৃতসদনে চল যাই' শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
পুরো আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























