নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ২০:৪৩, ১৮ মার্চ ২০২১
সিলেটের ট্রাইব্যুনালের বিচারক মৌলভীবাজারের আবুল কাশেম
আগামী ১ এপ্রিল থেকে সিলেটের চালু হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল। নতুন সৃষ্ট এ আদালতের জন্য বিচারকও পদায়ন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৩ এর প্রজ্ঞাপনের মাধ্যমে আবুল কাশেমকে নতুন এ আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৬ মার্চ এ প্রজ্ঞাপন জারি করা হয়। আবুল কাশেম এর আগে সিলেটের সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবুল কাশেম ১৯৭৭ সালের ১ জুলাই মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি মৃত ইউসুফ আলী ও মৃত তৈয়বুন্নেছার ছেলে। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে নটরডেম কলেজ এইচএসসি ও ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এলএলবি (অনার্স) এবং ১৯৯৯ সালে এলএলএম পাশ করেন।
তিনি ২০০০ সালে ২২তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ মামলা জনিত কারণে নিয়োগে বিলম্ব হওয়ায় ২০০৬ সালের ১৫ মার্চ সহকারী জজ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে ধারাবাহিকতায় উক্ত জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জে সিনিয়র সহকারী জজ, সিলেটে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জে যুগ্ম জেলা জজ, ঢাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং ২০১৮ সালের ২৭ জুন সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
তিনি দেশে জুডিসিয়াল এ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট হতে বিচার প্রশাসন বিষয়ে বিপিএটিসি হতে বুনিয়াদি প্রশিক্ষণ, দেশের বাইরে অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ণ সিডনি বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























