নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে কোয়ারেন্টাইন থেকে উধাও হয়ে জরিমানা গুনলেন ৬ প্রবাসী
সিলেট নগরীর আম্বরখানার হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে কর্তৃপক্ষ ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হওয়া একই পরিবারের ৯ প্রবাসী হোটেলে ফিরে জরিমানা গুনতে হলো। ৩ শিশু ছাড়া বাকি ৬ জনকে জরিমানা করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।
রোববার (২১ মার্চ) রাত ৮টার দিকে তারা হোটেল ব্রিটানিয়ায় ফিরে আসেন। হোটেলে প্রবেশ করে তারা জানিয়েছেন পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখতে জকিগঞ্জে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
প্রতিদিন সকাল ও রাতে দুইবার গণনা করা হয়। সকালেও আমরা গণনা করার সময় এ ৯ জন হোটেলে ছিলেন। কিন্তু এনএসআই এর এক সদস্য দুপুরে হোটেলে আসলে ৯ জনকে হোটেলে না পেয়ে বিষয়টি আমাকে অবগত করেন। পরে এসব প্রবাসীদের সাথে যোগাযোগ করলে তারা জানান নিকটাত্মীয় কেউ একজন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বেরিয়ে এসেছিলেন। রাত ৮ টার দিকে তারা হোটেলে ফিরেছেন। -কাওসার খান, হোটেল ম্যানেজার
এদিকে ওই ৯ প্রবাসী হোটেলে ফিরার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। তিনি ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে তিন হাজার টাকা করে জরিমানা করেন। একই সাথে দায়িত্বে অবহেলার কারণে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো রোববার (২১ মার্চ) সকালে রুটিন চেক করে হোটেল কর্তৃপক্ষ সকল প্রবাসীকে নিজ নিজ কক্ষে পেলেও দুপুরে এনএসআই'র এক সদস্য পরিদর্শনে গেলে হোটেলের ২০৩, ৬০৩ নম্বর কক্ষে থাকা একই পরিবারের ৯ প্রবাসীকে খুঁজে পাননি। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে রেজিস্ট্রি এন্ট্রি খাতায় দেয়া মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করলে উধাও হওয়া প্রবাসীরা সিলেটের জকিগঞ্জস্থ বাড়িতে চলে গেছেন বলে জানান। তবে পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখে তারা আবারও হোটেলে ফিরে আসবেন বলে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে হোটেল ম্যানেজার কাওসার খান বলেন, 'প্রতিদিন সকাল ও রাতে দুইবার গণনা করা হয়। সকালেও আমরা গণনা করার সময় এ ৯ জন হোটেলে ছিলেন। কিন্তু এনএসআই এর এক সদস্য দুপুরে হোটেলে আসলে ৯ জনকে হোটেলে না পেয়ে বিষয়টি আমাকে অবগত করেন। পরে এসব প্রবাসীদের সাথে যোগাযোগ করলে তারা জানান নিকটাত্মীয় কেউ একজন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বেরিয়ে এসেছিলেন। রাত ৮ টার দিকে তারা হোটেলে ফিরেছেন।’
চলে যাওয়া প্রবাসীরা হলেন- আব্দুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার(৯), তায়্যিবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বেগম (৪৩), রাদিয়া আক্তার (১১), সায়েমা বেগম (১৮) ও এম তাহমিদ চৌধুরী (৪)।
গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং সব ধরণের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ১৪৭ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বাসযোগে বিমানবন্দর থেকে নগরীর নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে পাঠানো হয়। এর মধ্যে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন প্রবাসীকে রাখা হয়।
তবে পুলিশি নিরাপত্তা থাকতে তারা কিভাবে বের হলেন তা নিয়ে প্রশ্ন উঠলেও এখনো সঠিক উত্তর দিতে লারছে না প্রশাসন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, 'সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে আছে প্রশাসন। এমন অবস্থায় তারা কি ভাবে বের হলেন তা অনুসন্ধান করা হচ্ছে। যদি কারো কোন গাফিলতি থাকে তাহলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























