নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৯, ২৮ মার্চ ২০২১
সিলেটে হরতাল: মোটরসাইকেল আর লাঠি নিয়ে পিকেটিং
দেশব্যাপী হেফাজতের ডাকা হরতাল সিলেটেও চলছে। সকাল থেকেই হেফাজতের কর্মীরা সিলেটে লাঠি নিয়ে ও মোটরসাইকেলে ঘুরে পিকেটিং শুরু করেছেন। হরতালের কারণে সিলেট ছাড়তে পারেনি কোনও দূরপাল্লার বাস।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে হরতাল শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে আগের দিন থেকেই সারাদেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাঝেও লাঠি হাতে রাজপথে নামছেন সিলেটের হেফাজত কর্মীরা।
সকাল থেকে তারা মহানগরের বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেন। ফলে রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পাশাপাশি ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে নগরজুড়ে ঘুরে হরতাল পালন করছেন তারা।
রোববার হরতাল চলাকালে সকাল ৯টায় দক্ষিণ সুরমায় কিন ব্রিজের মুখে লাঠিসোটা হাতে জড়ো হয়ে পিকেটিং শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে তারা মিছিল দিয়ে বন্দরবাজারের দিকে চলে যান।
এছাড়াও নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে হরতাল পালন করছেন তারা।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























