পদ্মা সেতুর নাট খোলা যুবকের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এটিকে একটি পূর্ব পরিকল্পিত কাজ বলেই মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেতুর ওপরের রেলিংয়ের ইস্পাতের পাতের সংযোগস্থলের নাট খোলা নিছক খেয়ালের ছলে হয়নি; পরিকল্পনা করে এমনটা করা হয়েছে বলে ধারণা তাদের। ফলে এরকম কিছু হলে নাট-বল্টু খোলা টিকটকার বায়েজিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১২:০৫
পদ্মা সেতুর নাট-বল্টু খোলায় টিকটকারের বাড়িতে ছাত্রলীগের হামলা
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেফতার বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১১:৫০
রাণীশংকৈলে মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই করছেন দলটি। এরই অংশ হিসাবে যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।
সোমবার, ২৭ জুন ২০২২, ২২:২৭
এবার পাবনায় একসঙ্গে তিন শিশুর জন্ম, নাম রাখা হলো পদ্মা, সেতু, উদ্বোধন
নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, নেত্রকোণার পর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাবনার এক গৃহবধূ। পদ্মা সেতু উদ্বোধনের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ওই তিন নবজাতক জন্ম নেয়। আর পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন।
সোমবার, ২৭ জুন ২০২২, ২১:৫১
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার, ২৭ জুন ২০২২, ২১:৪৫
নারায়ণগঞ্জে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সোমবার, ২৭ জুন ২০২২, ২১:১২
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের বাড়িতে হামলা
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করে গ্রেপ্তার হওয়া বাইজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার, ২৭ জুন ২০২২, ২১:০৭
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার, ২৭ জুন ২০২২, ২১:০২
পদ্মা সেতুতে উল্টে গেলো পেঁয়াজ বোঝাই ট্রাক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে উল্টে গেছে পেঁয়াজ বোঝাই ট্রাক। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে ট্রাকটি উল্টে যায়। এতে তিনজন আহত হন।
সোমবার, ২৭ জুন ২০২২, ১৯:৪৬
পদ্মা সেতুতে টহল দিচ্ছে সেনাবাহিনী
পদ্মা সেতুতে সোমবার থেকে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ যেন সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।
সোমবার, ২৭ জুন ২০২২, ১৯:৩৫
ডিমলায় নিষিদ্ধ জাল দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন
নীলফামারীর ডিমলার দশটি ইউনিয়নের বিভিন্ন জলাশয়, খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট জাল দিয়ে চলছে অবাধে দেশী প্রজাতির মাছ নিধন। এসব জালে ছোট ছোট দেশী প্রজাতির মাছ অবাধে নিধন হচ্ছে। এতে দেশি নানা প্রজাতির মাছ অবাধ বিচরন ও হারিয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলের ব্যক্তিরা।
সোমবার, ২৭ জুন ২০২২, ১৯:২৬
নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে
নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ পোহাতে সাহায্য নিয়ে এগিয়ে এসেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। হুয়াওয়ের পক্ষ থেকে নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার, ২৭ জুন ২০২২, ১৭:৩২
নড়াইলে আরেক শিক্ষকের গলায় জুতার মালা!
'৩০ বছর ধরে আমি এই কলেজে শিক্ষকতা করি। ছাত্ররা আমার প্রাণ, স্থানীয়রাও আমাকে ভালোবাসত। তবু আমার সঙ্গে যা ঘটে গেল, এরপর এই মুখ নিয়ে কী করে আমি কলেজে যাব’- বাষ্পরুদ্ধ কণ্ঠে বলছিলেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।
সোমবার, ২৭ জুন ২০২২, ১৪:২৫
জামালপুরে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী দিবসে মানববন্ধন ও র্যালি
র্যালি শেষে জেলা পরিষদের মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র ছানোয়ার হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ,প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
রোববার, ২৬ জুন ২০২২, ১৯:৩৫
বরিশালে ২ কোটি টাকা পৌর কর বকেয়া, উন্নয়ন কর্মকান্ড ব্যাহত
বরিশালের বানারীপাড়ায় প্রায় দুই কোটি টাকার পৌর কর (হোল্ডিং ট্যাক্স ) আদায় না হওয়ায় পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে। জানা গেছে, পৌরসভার সিংহভাগ মানুষেরই কর দেওয়ার ব্যপারে অনিহা রয়েছে। ৩ হাজার ৮ শতাধিকের মধ্যে মাত্র তিন শতাধিক মানুষ নিয়মিত তাদের পৌর কর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ করে থাকেন।
রোববার, ২৬ জুন ২০২২, ১৩:৫৬
পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে মাওয়া ঘাটে পৌঁছানোর পাঁচ মিনিট আগে ট্রলার উল্টে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
রোববার, ২৬ জুন ২০২২, ১২:১৬
পদ্মা সেতু দেখতে মানুষের ভিড়, ভিড়তে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী
রানু বেগমের বাড়ির কাছেই পদ্মা সেতু। ঘর থেকেই হয়তো দেখা যায় সেতুর অনেকাংশ। তবু রানু বেগমও পায়ে হেঁটে এসে ভিড় জমিয়েছেন দর্শনার্থীদের সাথে। একবার খুব কাছ থেকে দেখে যেতে চান পদ্মা সেতু।
শনিবার, ২৫ জুন ২০২২, ১৮:৩৮
পদ্মা সেতু হয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় যাবে আমড়া-পেয়ারা, বানারীপাড়ার বালাম চাল
মানুষের জীবমানের চালচিত্র। এলাকার কৃষিপণ্য সহজেই ঢাকায় পৌঁছে যাবে। শিল্প-কলকারখানা বেড়ে যাবে। সব শ্রেণির মানুষের উপকার হবে। জেলায় বৃদ্ধি পাবে জমির মূল্য। বিশেষ করে স্বরূপকাঠির পেয়ারা,আমড়া, সুপারি,নারকেল, কাঠ, নার্সারীর বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ,ঔষধী গাছের চারা ও ফুল এবং বানারীপাড়ার বিখ্যাত বালাম চাল ও আমড়া,পেয়ারা,নারকেল সহ বিভিন্ন কৃষিপণ্য পদ্মা সেতুর ওপর দিয়ে সহজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাবে। এতে দারুন খুশি কৃষক,ব্যবসায়ীরা। আগে স্বরূপকাঠি ও বানারীপাড়া থেকে রাজধানী ঢাকায় যেতে সময় লাগত ১০ থেকে ১২ ঘণ্টা। কখনও তার চেয়েও বেশী সময়। এখন সেখানে ৩-৪ ঘণ্টায় পৌঁছানো যাবে। সড়কপথে দূরত্ব কমছে প্রায় একশ’ কিলোমিটার। স্থানীয় ব্যবসীয়রা জানান, এসব পণ্য এতদিন নদী ও সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে আসছিল। এতে সময়ক্ষেপণ, ফেরিতে আটকা পড়া ও পণ্য পচে যাওয়াসহ নানা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে সব প্রতিবন্ধকতার অবসান ঘটবে বলে সবার মুখে হাসির ফোঁয়ারা। যাবে স্বরূপকাঠির আমড়া-পেয়ারা, বানারীপাড়ার বালাম চাল
শুক্রবার, ২৪ জুন ২০২২, ২২:০৭
নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত
নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।
শুক্রবার, ২৪ জুন ২০২২, ১৩:৫৭
রাণীশংকৈলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২, ২২:৫১
রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বুধবার, ২২ জুন ২০২২, ১৪:০০
নদীতে নিখোঁজের ৫২ ঘণ্টা পর জেলে রিয়াজের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের প্রায় ৫২ ঘণ্টা পরে জেলে রিয়াজের (২০) লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ২৩:৪৮
বিপৎসীমার ৫৪ সেমি ওপরে যমুনার পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের দুটি পয়েন্টেই বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়ছেন এই এলাকার মানুষ। জেলার কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৩:২৮
ভেঙে গেছে সাঁকো, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
স্থানীয় বাসিন্দারা জানান, গালাগাঁও, রামপুর ও কামারগাঁও ইউনিয়নের ১০ গ্রামের মানুষ ওই সাঁকো দিয়ে চলাচল করেন। এ ছাড়া সাঁকো পার হয়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়িয়া উচ্চবিদ্যালয়, চাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়, চাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকুরা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীর চলাচল করে। এ ছাড়া চাড়িয়া বাজার, চংনাপাড়া বাজারসহ বিভিন্ন দপ্তরের লোকজনও ওই পথ দিয়ে চলাচল করেন। নদী পার হতে একমাত্র ভরসা কাঠ-বাঁশের সাঁকো।
সোমবার, ২০ জুন ২০২২, ২৩:০৭
তারাকান্দায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার
ময়মনসিংহ জেলার তারাকান্দায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে তারাকান্দা থানা পুলিশ।
সোমবার, ২০ জুন ২০২২, ১৮:২৮
বিপদসীমার ২৮ সেমি ওপরে তিস্তার পানি
টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকার লোকজন বড় বন্যার আশঙ্কা করছেন।
সোমবার, ২০ জুন ২০২২, ১৩:২০
নেত্রকোনায় পানিবন্দি সাত লাখ মানুষ
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। রোববার (১৯ জুন) থেকে খালিয়াজুরিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করবে সেনাবাহিনীর ১০৪ সদস্যের একটি দল। জেলার ১৮৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
রোববার, ১৯ জুন ২০২২, ১৪:১৯
৮ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
'মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ' এই প্রতিপাদ্যে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ২৩:৩০
রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোগর নামক স্থানে এই ঘটনা ঘটে।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২১:৪৫
৭ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি আদমজী ইপিজেডের আগুন, গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে সকাল ৭ টায় লাগা আগুন এখনোও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নিয়ন্ত্রণের জন্য নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ১৫:১৮
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































