মৌলভীবাজারের পর্যটনসহ সম্ভাবনাময় খাতকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে মৌলভীবাজার জেলার সুনাম রয়েছে দেশব্যাপি্। সেই সুনাম অক্ষুন্ন রেখে সবার সমন্বিত প্রচেষ্টায় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ জেলাকে আরো এগিয়ে নিতে হবে।
বুধবার, ২ জুন ২০২১, ২৩:০৭
রায়হান হত্যা মামলা: এসআই আকবরের জামিন নামঞ্জুর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি বরখাস্তকৃত সাবেক উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার, ২ জুন ২০২১, ২২:০৮
কমলগঞ্জে বনবিভাগের অবহেলায় নষ্ট ১৬ লাখ টাকার গাছ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পতনঊষার উচ্চ বিদ্যালয় পর্যন্ত শমশেরনগর এয়ারপোর্ট-তারাপাশা সংযোগ সড়কের দুপাশে দেড় কিলোমিটার সামাজিক বনায়নের আওতায় গাছ রোপণ করা হয়। দীর্ঘ সাত বছর পার হলেও বনবিভাগের অবহেলার কারণে প্রায় ১৬ লক্ষ মূল্যের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
বুধবার, ২ জুন ২০২১, ২১:০৩
মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরও ১৭ জনের করোনা শনাক্ত
এর আগে শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জ ফেরত আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। তারা সবাই শহরের পাড়ায় পাড়ায় এবং গ্রামে গ্রামে প্লাস্টিক পণ্য ফেরি করে বিক্রি করতো।
বুধবার, ২ জুন ২০২১, ২০:৫৭
নবীগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট: আ.লীগের সাবেক সভাপতি মুকুল গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মূলহোতা গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার, ২ জুন ২০২১, ২০:০৯
রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার, ২ জুন ২০২১, ১৫:৫৪
এমসি কলেজে গণধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ
সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার, ২ জুন ২০২১, ১৪:২১
ভূমিকম্প সচেতনতায় সিলেট মহানগর যুবলীগ
বেলা ২টায় সিলেটের কোর্ট পয়েন্ট থেকে শুরু করে হযরত শাহজালাল (রহ.) এর মাজার পর্যন্ত বিভিন্ন বিপনী বিতান, শপিং মল, পথচারী সহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ যুবলীগ নেতৃবৃন্দ।
বুধবার, ২ জুন ২০২১, ০১:১১
নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে ৬ মৌজার লোকদের তাণ্ডব: আটক ৭
নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের সাতাইহালসহ ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ তাণ্ডবের ঘটনায় রবিবার (৩০ মে) রাতেই মৃত আব্দুশ শহীদের পুত্র জামাল হোসেন বাদি হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরপরই সোমবার (৩১ মে) ভোররাতে নবীগঞ্জ থানা পুলিশ সাতাইহালসহ আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।
মঙ্গলবার, ১ জুন ২০২১, ২০:৪৮
মৌলভীবাজারের ২ লাখ ৪৩ হাজার শিশুরা পাবে ভিটামিন এ প্লাস
মৌলভীবাজারে এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ৫শত ১৯জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পক্ষকাল ব্যাপি চলবে এ কার্যক্রম। আর করোনা টিকা মজুদ না থাকায় ২য় ডোজ দেয়া বন্ধ রয়েছে। এক সভায় এসব তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
মঙ্গলবার, ১ জুন ২০২১, ২০:৩৩
কমলগঞ্জে বিষপান করে মানসিক রোগীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১ জুন) রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়।
মঙ্গলবার, ১ জুন ২০২১, ২০:১৪
স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
স্বাস্থ্যবিধি মেনে ও সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে সারা দেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্র জোটের আহ্বানে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার, ১ জুন ২০২১, ২০:০৮
বড়লেখায় খাসিয়াদের আট লাখ টাকার পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখায় খাসিয়া সম্প্রদায়ের সহস্রাধিক পানগাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছে।
মঙ্গলবার, ১ জুন ২০২১, ১২:৪৬
মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে দীপ্ত বণিক (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ৩১ মে ২০২১, ২১:৩২
মৌলভীবাজারে সাংবাদিক পরিবারকে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
মৌলভীবাজারে কর্মরত অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত চেক প্রদান করা হয়েছে।
সোমবার, ৩১ মে ২০২১, ১৫:২৫
প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০০ গাছ লাগাচ্ছে উদ্দীপ্ত তারুণ্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার, ৩১ মে ২০২১, ১২:৫০
নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে ৬ মৌজার লোকদের তাণ্ডব
পূর্ব আক্রোশের জের ধরে নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল সাতাইহাল ৬ মৌজার লোকজন নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা প্রায় ৩ হাজার মন ধান লুটপাটসহ আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ১৩ নং পানিউন্দা ইউনিয়নবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
সোমবার, ৩১ মে ২০২১, ১২:৫০
সিলেট থেকে একযোগে ১৫৯ কনস্টেবলকে বদলি
পুলিশের সিলেট রেঞ্জ থেকে একযোগে ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। ৩০ মে রবিবার পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
সোমবার, ৩১ মে ২০২১, ১১:২৬
আইনিউজে সংবাদ প্রচারের পর মৌলভীবাজারে কোয়ারেন্টাইনে ৭১ জন
মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৭১ জনকে করোনা সন্দেহে কোয়ারাইটাইন করা হয়েছে। এদিকে মেয়র ফজলুর রহমানের উদ্যোগে শহরের বড়কাপন এলাকায় তিনটি কলোনীতে লাল কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। দেশে করোনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে লোকজন আসায় মৌলভীবাজারবাসীর মধ্যে নতুন করে করোনা আতংক দেখা দিয়েছে।
সোমবার, ৩১ মে ২০২১, ০০:২২
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা জুয়েল আহমদকে হত্যার হুমকি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য তিনি কমলগঞ্জ থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোববার, ৩০ মে ২০২১, ২১:৫৪
সুনছড়া চা-বাগানে সন্ত্রাসীদের হামলা-লুটপাট: ট্রেড ইউনিয়ন সংঘের ক্ষোভ ও প্রতিবাদ
ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের ফাঁড়ি সুনছড়া চা-বাগানে গত ২৮ মে রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা ও চা-শ্রমিক যুব-সংঘের সাধারণ সম্পাদক স্বপন নায়েক মারাত্মক আহত হন।
রোববার, ৩০ মে ২০২১, ২১:১১
বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ-মোনাজাতে কান্নার রোল
অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দূরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারনে বর্তমানে বিভিন্ন ফসলাদী , পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।
রোববার, ৩০ মে ২০২১, ২০:৫৭
তাহিরপুরের `সড়ক চলাচলের অনুপযোগী` সংবাদের বিরুদ্ধে সম্মেলন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বাগলী এবং মধ্যনগরের বাঙ্গালভিটা সড়ক নিয়ে সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়। '৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক চলাচলে অনুপোযোগী' এমন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সড়ক নির্মান কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মঈনুল হক।
রোববার, ৩০ মে ২০২১, ২০:৪৪
নবীগঞ্জে প্রশাসনের অভিযানে জুয়ারিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুয়া খেলার অভিযােগে ও সহযােগীতার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
রোববার, ৩০ মে ২০২১, ২০:১৩
সিলেটে ভূমিকম্প: নগরীর ৬ মার্কেট ১০ দিন বন্ধের নির্দেশ
সিলেট নগরীর মিতালি ম্যানশন, সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট, রাজা ম্যানশন, সমবায় ভবন ও সুরমা মার্কেট ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন।
রোববার, ৩০ মে ২০২১, ১৯:৩৬
ভূমিকম্পের আতঙ্কের মাঝেই ছড়ালো ‘শেভরনের মাইন বিস্ফোরণের’ গুজব
একদিনে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। এমন অবস্থায় আতঙ্কে আছেন নগরবাসী। তার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যাতে বলা হয়েছে- 'সিলেটে দফায় দফায় ভূমিকম্প হয়নি বরং শেভরনের মাইন বিস্ফোরণের কারণেই এমন কম্পন অনুভূত হয়েছে' । শুধু তাই নয়, এমন বিস্ফোরণ ঘটানোর কারণে রোববার কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য নগর ভবনে ডেকেছেন সিসিক মেয়র।
রোববার, ৩০ মে ২০২১, ১৬:৩৩
সিলেটে ঘন ঘন ভূমিকম্প, ২৫ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
সিলেটে দুইদিনে কয়েকদফা ভূমিকম্পে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কোথাও কম মাত্রার ভূমিকম্প হলে, সেখানে অধিক মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এমন অবস্থায় ক্ষয়ক্ষতি রোধে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
রোববার, ৩০ মে ২০২১, ১৫:৫১
সিলেটে ঘন ঘন ভূমিকম্পে হেলে পড়েছে নগরীর দু`টি ৬ তলা ভবন
গতকাল থেকেই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে সিলেট ও এর আশেপাশের এলাকায়। শনিবার (২৯ মে) পাঁচ দফা ভূমিকম্প হয় সিলেটে। একদিনে ঘন ঘন ভূমিকম্পের প্রভাবে নগরের পাঠানটুলা দর্জিপাড়া এলাকার দু’টি ৬ তলা ভবন হেলে পড়েছে।
রোববার, ৩০ মে ২০২১, ১১:৪৫
ভোরবেলা সিলেটে ফের ভূমিকম্প
আগের দিন শনিবার পাঁচ দফা ভূমিকম্প হয় সিলেটে। রবিবার ভোরে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার, ৩০ মে ২০২১, ১০:৪১
পরিস্থিতি মোকাবেলায় সিসিকে কন্ট্রোল রুম, বিশেষ সেল ও হট লাইন চালু
সিলেটে একদিনে পাঁচ থেকে সাতবার ভূমিকম্প হয়েছে শনিবার। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দফায় দফায় মৃদু এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এমন অবস্তায় ভূমিকম্প হওয়ার কারণে আশংকাজনক পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার সাথে জরুরী সভা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
শনিবার, ২৯ মে ২০২১, ২৩:২৩
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































