ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩


মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষা ২০২৩ ফলাফল 

মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষা ২০২৩ ফলাফল 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর প্রকাশ করা হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার কমার পাশাপাশি ধ্বস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। অন্যদিকে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের থেকে ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে মেয়েরা। 

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১১:৪৮

জিল্লুর রহমান মনোনয়ন পাওয়ায় রাজনগরে সমর্থকদের আনন্দ 

জিল্লুর রহমান মনোনয়ন পাওয়ায় রাজনগরে সমর্থকদের আনন্দ 

মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জিল্লুর রহমান। এ খবরে আনন্দের জোয়ার বইছে জিল্লুর রহমানের জন্মস্থান রাজনগর উপজেলায় নিজ সমর্থকদের মধ্যে। এরিমধ্যে মনোনীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল ও শোডাউন করেছেন সমর্থকরা। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৩২

মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ। তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার বর্তমান ও টানা ছয়বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১৬

মৌলভীবাজারে চারটি আসনে নৌকা পেলেন তারা 

মৌলভীবাজারে চারটি আসনে নৌকা পেলেন তারা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই আসন বাকি রেখে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজারের দুইটি আসনে এবার পরিবর্তন এনে প্রার্থী ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৮:২০

মৌলভীবাজার-৩ আসনে চমক, নৌকার প্রার্থী জিল্লুর রহমান 

মৌলভীবাজার-৩ আসনে চমক, নৌকার প্রার্থী জিল্লুর রহমান 

মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৭:০৬

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮ শতাংশ, জিপিএ-৫ পেল ১১৩ জন
এইচএসসি ২০২৩ ফলাফল

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮ শতাংশ, জিপিএ-৫ পেল ১১৩ জন

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এবছর পাসের হার ৭১.৯৮ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন।

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৪৮

মৌলভীবাজারে যারা পাচ্ছেন নৌকার চূড়ান্ত মনোনয়ন 

মৌলভীবাজারে যারা পাচ্ছেন নৌকার চূড়ান্ত মনোনয়ন 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা একটুবাদেই। আজ বিকেল ৪টায় আওয়ামী লীগের সব আসনে মনোনীত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে এরমধ্যেই কিছু বিশ্বস্ত সূত্রে আগাম জানা গেছে মৌলভীবাজারের প্রায় সবকয়টি আসনের প্রার্থীই চূড়ান্ত করা হয়ে গেছে।

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৫:১৬

সিলেটে মিলল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান 

সিলেটে মিলল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে একটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই জোনে বড় ধরনের গ্যাসের মজুত পাওয়া যেতে পারে। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১৩:৩১

ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের  ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১২:৫৫

গোলাপগঞ্জে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

গোলাপগঞ্জে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় ১৪০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার, ২৬ নভেম্বর ২০২৩, ১২:৪১

অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডিভাইন আইটি লিমিটেডের সাথে চুক্তি

অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডিভাইন আইটি লিমিটেডের সাথে চুক্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল (শ্রম মন্ত্রণালয়) কার্যালয়ের কার্যক্রমকে অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডিভাইন আইটি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এসময় চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের পক্ষে নিয়ন্ত্রক মোহাম্মদ নাহিদুল ইসলাম এবং ডিভাইন আইটি'র পক্ষে ভিপি মাহফিজুর রহমান জুয়েল এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ২০:০৬

বিশ্বাসের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বাসের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সকল মানুষ এক মহান সৃষ্টির শ্রেষ্ঠ জীব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সব ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাসের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ২০:০১

একদিন পরেই মনিপুরী রাসলীলা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

একদিন পরেই মনিপুরী রাসলীলা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। মণিপুরি-অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে বইছে উৎসবের হাওয়া। মৃদঙ্গের তালে মণিপুরি গানে সুর তুলছেন কয়েকজন। চলছে নাচের প্রস্তুতি। সেখানে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য এবং রাসনৃত্যের মহড়া করা হবে। আর মাত্র একদিন, কিছু ঘণ্টার অপেক্ষা।

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৯:১২

বাহুবলে আ. লীগে অনুপ্রবেশকারী বিএনপি নেতা ফারুক গ্রেফতার

বাহুবলে আ. লীগে অনুপ্রবেশকারী বিএনপি নেতা ফারুক গ্রেফতার

হবিগঞ্জে বাহুবলে হামলা, বিস্ফোরক , নাশকতা ও ভাংচুরের মামলায় বিএনপি সিনিয়র সহ-সভাপতি লাল ফারুক (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে হবিগঞ্জ র‍্যাব-৯। 

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৮

মৌলভীবাজারের ৪টি আসনে যারা পাচ্ছেন নৌকার চূড়ান্ত মনোনয়ন 

মৌলভীবাজারের ৪টি আসনে যারা পাচ্ছেন নৌকার চূড়ান্ত মনোনয়ন 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনশো আসনে একযোগে মনোনীত প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) এ ঘোষণা আসতে পারে। এরিমধ্যে দেশের কয়েকশো আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম চলে আসতে শুরু করেছে।

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৮:২৯

সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেনের নাম নিয়ে বিতর্ক!

সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেনের নাম নিয়ে বিতর্ক!

সিলেটবাসীর অনেক দিনের স্বপ্ন সিলেট টু ঢাকা রুটে চালু হচ্ছে স্বল্পবিরতির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে সিলেট থেকে ঢাকা রুটে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ওই ট্রেনের নাম ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামকরণ করা হয়েছে।

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৫:৩২

কমলগঞ্জে নিরাপদ পরাগায়ন বিষয়ে মধুচাষীদের ২ দিনের প্রশিক্ষণ শুরু

কমলগঞ্জে নিরাপদ পরাগায়ন বিষয়ে মধুচাষীদের ২ দিনের প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ পরাগায়ন বিষয়ে ২ দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এই প্রশিক্ষণের আয়োজন করে। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ২টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা শুরু হয়।

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১২:০৪

জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন : নির্বাচন কমিশনার

জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন : নির্বাচন কমিশনার

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- ‘ভোটারের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন। যে দল তাদের উপর নির্ভর করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন।’

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

বর্ণিল আয়োজনে `খাসিদের ঐতিহ্যবাহী `সেং কুটস্নেম` উদযাপন 

বর্ণিল আয়োজনে `খাসিদের ঐতিহ্যবাহী `সেং কুটস্নেম` উদযাপন 

সিলেট বৃহত্তর আদিবাসী ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হয় আদিবাসী সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় উৎসব খাসি সেং কুটুস্নেম অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ১৬:২৪

জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে আলোচনায় যারা

জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে আলোচনায় যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশের মতো মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনেও মনোনয়ন প্রত্যাশীরা তোড়জোড় শুরু করে দিয়েছেন। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কোন দল থেকে কে মনোনয়ন পাবেন এ নিয়ে সকাল থেকে গভীর রাত অবধি চায়ের কাপ গরম করছেন তারা। 

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ১২:৫৭

সিলেটে ট্রেনে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা! 

সিলেটে ট্রেনে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা! 

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। অগ্নিনির্বাপণের পর কোচটির সিটের নিচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। বোতল দুটিতে পেট্রলের গন্ধ পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ১২:১৭

স্বাস্থ্য সেবায় দেশে সবার শীর্ষে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল

স্বাস্থ্য সেবায় দেশে সবার শীর্ষে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল

দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০ টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। 

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪৬

পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি

পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান থেকে ৫টি আকাশমনি গাছ চুরির অভিযোগ উঠেছে। সম্প্রতি চা বাগানের ভেতরে ক্লাববাংলো সড়কের পাশ থেকে আকাশমনি প্রজাতির মূল্যবান গাছগুরো চুরি হয়।

বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১৯:১৯

মৌলভীবাজারে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মুলে যুব উন্নয়নের সভা

মৌলভীবাজারে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মুলে যুব উন্নয়নের সভা

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মুলে মৌলভীবাজারে আজ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১৭:৩৯

মৌলভীবাজার-৪ আসন থেকে আ. লীগের মনোনয়ন চান ৮ প্রার্থী

মৌলভীবাজার-৪ আসন থেকে আ. লীগের মনোনয়ন চান ৮ প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাদান করেছেন ৮ জন সম্ভাব্য প্রার্থী। 

বুধবার, ২২ নভেম্বর ২০২৩, ১১:৩২

মৌলভীবাজারের ৪টি আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা

মৌলভীবাজারের ৪টি আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা

আজ তৃতীয় দিনের মনোনয়ন পত্র বিক্রির মধ্য দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র বিক্রি। তিন দেশের কয়েক হাজার মানুষ আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন। মনোনয়ন কিনেছেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীসহ নতুন অনেকেও। মৌলভীবাজারে ৪টি আসন থেকে আওয়ামী লীগের ৩৩ নেতা মনোনয়ন চান নৌকা প্রতীকে।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ২০:১৮

রাজনগরে এক সপ্তাহে ৩ শিক্ষার্থী নিখোঁজ! পাওয়া গেল ৩ জনকেই 
আতঙ্কিত না হওয়ার পরার্মশ পুলিশের

রাজনগরে এক সপ্তাহে ৩ শিক্ষার্থী নিখোঁজ! পাওয়া গেল ৩ জনকেই 

মৌলভীবাজারের রাজনগরে গত এক সাপ্তাহে তিন শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে। যদিও এদের মধ্যে দুইজনকে ভবঘুরে অবস্থায় পাওয়া গেছে। আর একজন পলিয়েছেন প্রেমিকের হাত ধরে। তাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৯:১৮

নিখোঁজ নয়, তালতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন রাজনগরের শাহানা

নিখোঁজ নয়, তালতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন রাজনগরের শাহানা

সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের এক তরুণী নিখোঁজের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর মেয়েটিকে উদ্ধার করা হয় নারায়ণগঞ্জ থেকে। উদ্ধারের পর জানা গেছে, নিখোঁজ নয়, তালতো ভাইয়ের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিলেন শাহানা আক্তার নামের ওই তরুণী।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৭:৩৮

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত

মৌলভীবাজার বসত ঘরে অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভেরে পৌর শহরের কাজিরগাঁও চোবড়া সড়কের পরিবহন চালক আকমল আলীর ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৭:২১

মারধরের মামলা করায় প্রাণ হারালেন ছাত্রলীগ কর্মী

মারধরের মামলা করায় প্রাণ হারালেন ছাত্রলীগ কর্মী

সিলেট নগরীর টিবি গেট এলাকায় বাসার সামনে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রলীগকর্মী মারা গেছেন বলে জানা গেছে। নি হ ত ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ (১৯) এর পরিবারের দাবি, মারধরের মামলা করায় খুন করা হয়েছে আরিফকে।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ১৫:০৬

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়