রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু
রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কানাই চন্দ্র (৪০) নামে এক গরু ব্যবসায়ী প্রাণ হারিয়ছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার ভন্ডগ্রাম-পশ্চিম বনগাঁও সড়কের কালিমন্দিন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কানাই উপজেলার নেকমরদ আলশিয়া গ্রামের ধীরেন চন্দ্র সরকারের ছেলে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জানতে পারি মোটরসাইকেল আরোহী কানাই সরকার ভন্ডগ্রাম কালি মন্দির নামক স্থানে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। সাথে সাথে আমরা কানাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ নিয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























