Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ১৬ মার্চ ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুসলিম ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও সাম্যের সমাজ গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা করেন তিনি।

নৃপেন পাল দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়